কারাগারে সংঘর্ষে হত্যা মামলার আসামি অমিত মুহুরি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মে ২০১৯, ০৪:৩০আপডেট : ৩০ মে ২০১৯, ০৭:৪৬

অমিত মুহুরি চট্টগ্রাম কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে অমিত মুহুরি নামে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলাব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শীলাব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রাত ১টার দিকে গুরুতর আহতাবস্থায় অমিত মুহুরিকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর জখম ছিল। ডাক্তার মাথা সেলাই করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাছের আহমেদ জানিয়েছেন, ৩২ নম্বর সেলের রিপন নামে এক কয়েদির ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান অমিত মুহুরি। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজনীতিতে অমিত মুহুরি যুবলীগের কেন্দ্রীয় কমিটির  উপ অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী। তার মৃত্যুর ঘটনায় হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারীরা মেডিক্যালের ২৮ নম্বর ওয়ার্ডে ভাঙচুর চালায়।

অমিত মুহুরী নগরের সিআরবির জোড়া খুনের মামলার আসামি। রাউজান পৌরসভার রেজাউল করিমের ছেলে ইমরানুল করিম ইমন হত্যা মামলায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর পুলিশ তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে। এরপর থেকে অমিত মুহুরি কারাগারে ছিলেন।

২০১৭ সালের ১৩ আগস্ট নগরীর কোতয়ালি থানার এনায়েত বাজার রানীর দিঘী থেকে সিমেন্ট ঢালাই করা ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে অনুসন্ধানে জানা যায়, নিহত যুবক রাউজান পৌরসভার রেজাউল করিমের ছেলে ইমরানুল করিম ইমন (২৬)। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩০ আগস্ট পুলিশ শফিক ও শিশির নামে দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, স্ত্রী চৈতীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে এ সন্দেহ থেকে ৮ আগস্ট রাতে বাল্যবন্ধু ইমনকে নগরীর নন্দনকাননস্থ নিজ বাসায় ডেকে নিয়ে যায় যুবলীগকর্মী অমিত মুহুরি। সেখানে রাতভর নির্যাতনের পর ভোরের দিকে পৈশাচিক কায়দায় হত্যা করে লাশ ড্রামে ঢুকিয়ে রাখে। তিন দিন লাশটি বাথরুমে রেখে ১২ আগস্ট গভীর রাতে পার্শ্ববর্তী রানীর দিঘিতে ড্রামটি ফেলে দেয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের