শ্রীপুরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

গাজীপুর প্রতিনিধি
৩০ মে ২০১৯, ০৫:৪২আপডেট : ৩০ মে ২০১৯, ০৬:১৬

ধানক্ষেতে ছাত্রলীগ নেতাকর্মীরা গাজীপুরের শ্রীপুরে কৃষক মতিন মিয়ার জমির পাকা ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ নেতা নাছির মোড়ল ও তার সহকর্মীরা। ওই কৃষকের পাঁচ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে উঠিয়ে দেন তরুণ এই ছাত্রলীগ নেতা। শুক্রবার (২৪ মে) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এক কৃষকের জমির ধান কেটে দেন তারা।    

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী নাছির মোড়ল বাংলা ট্রিবিউনকে জানান, কৃষক মতিন মিয়া তার পূর্ব পরিচিত। বৃহস্পতিবার মোবাইল ফোনের মাধ্যমে ধান কাটার দিনমজুর না পাওয়ার কথা তাকে জানান মতিন মিয়া। পরে শুক্রবার সকালে এলাকার ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকের জমির ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন তিনি। আধবেলা শ্রীপুর উজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই কৃষকের ক্ষেত থেকে পাকা ধান কেটে ঘরে তুলে দেন তিনি।

এ বিষয়ে কৃষক মতিন মিয়া বলেন, ‘যখন চড়ামূল্যে ধানকাটার দিনমজুর পাচ্ছি না, তখন ছাত্রলীগ নেতা নাছির মোড়লের স্বরণাপন্ন হই। সে আমার এ সমস্যার কথা শুনে ধান কেটে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। পরে সে প্রায় ৪০-৫০ জন সহকর্মীকে নিয়ে আমার পাঁচ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয়। বিপদের সময় তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমি তাদের এ অবদান মনে রাখব।  

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের ধান কেটে দিচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের