ঝালকাঠিতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
৩০ মে ২০১৯, ০৬:৫৫আপডেট : ৩০ মে ২০১৯, ০৭:১১

ঝালকাঠি ঝালকাঠির রাজাপুরে ডাক্তারের অবহেলায় জেসমিন বেগম (৪০) নামে এক ডায়রিয়ার রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জেসমিন বেগম উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ফুলহার গ্রামের আবদুল আলীমের স্ত্রী। তিনি মঙ্গলবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হন। বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জেসমিনের স্বামী আবদুল আলীম হাওলাদার অভিযোগ করে বলেন, ‘জেসমিনকে সকালে ভর্তির পরে হাসপাতাল থেকে শুধু একটি স্যালাইন দেওয়া হয়। বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। আমি বারবার নার্স ও ডাক্তার রাসেলের কাছে রোগীর ব্যাপারে বলার পরেও রোগীকে তারা দেখতে আসেননি। উল্টো আমাকে ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। আর যখন আসেন তখন রোগী শেষ।’

এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে অভিযুক্ত ডা. রাসেলকে হাসপাতালে পাওয়া যায়নি। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম