৮ ঘণ্টা বন্ধ থাকার পর আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ মে ২০১৯, ১১:১২আপডেট : ৩১ মে ২০১৯, ১১:২০

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম তাপ বিদ্যুৎ কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট ফের চালু হয়েছে। ১৩২ কেভি জাতীয় গ্রিড লাইনের ট্রান্সফরমার স্থাপনের সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে এই দুটি ইউনিট বন্ধ হয়ে গিয়েছিল।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আশুগঞ্জের সোনারামপুর এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার স্থাপনের সময় হঠাৎ বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আশুগঞ্জ, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা বন্ধ করে দেওয়া তিনটি ইউনিটগুলো চালু করেন। তবে ইউনিট-৫ এবং ইউনিট-২২৫ মেরামতের জন্য বন্ধ রাখা হয়। রাত ২টার দিকে এগুলো সচল হয়।

প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমান বলেন, ‘এখন ঈদ মৌসুম হওয়ায় অনেক গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজের চাপ কমে এসেছে। তাই ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবারহে কোনও প্রভাব পরেনি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনও ঘাটতি হয়নি।’

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি জানান, ‘এখনি অগ্নিকাণ্ডের কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করা হবে। তদন্তের পর কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম