ভাষাসৈনিক প্রফেসর লায়লা নূর আর নেই

কুমিল্লা প্রতিনিধি
৩১ মে ২০১৯, ১৩:৪৪আপডেট : ৩১ মে ২০১৯, ১৩:৪৫

ভাষাসৈনিক লায়লা নূর কারা নির্যাতিত ভাষাসৈনিক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী শিক্ষক প্রফেসর লায়লা নূর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শুক্রবার (৩১ মে) সকাল সোয়া ৯টায় কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লায়লা নূরের নাতি গোলাম জিলানী।
তিনি জানান, মঙ্গলবার রাতে নগরীর প্রফেসর পাড়ায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন লায়লা নূর। পরে নগরীর সিডিপ্যাথ হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) তাকে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার বাদ আছর নগরীর ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে গাজীবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।
লায়লা নূর ১৯৫৫ সালে ঢাকা বিশ্বব্যিালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী থাকাকালীন ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করায় গ্রেফতার হন এবং ২১দিন কারাভোগ করেন। তিনি ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগ দেন। ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। প্রফেসর লায়লা নূর ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহন করেন। ২০১৪ সালের অনন্যা শীর্ষ দশ নারী পদক পান তিনি।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম