ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকা থেকে ৩ হাজার ৮৪০পিস ইয়াবাসহ শাকিল খন্দকার নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (৩০ মে) গভীর রাতে শহরের উত্তর পৈরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, শাকিল দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছে। কয়েকদিন আগে তার কাছে ইয়াবার একটি বড় চালান এসেছে এমন তথ্যের ভিত্তিতে রাতে শহরের উত্তর পৈরতলায় এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়।








