টাটকা দেখাতে গরুর মাংসে কৃত্রিম রক্ত, ব্যবসায়ীকে জরিমানা

সাভার প্রতিনিধি
৩১ মে ২০১৯, ১৮:২৯আপডেট : ৩১ মে ২০১৯, ১৮:৩৯

উদ্ধার রঙ

সাভারে গরুর মাংসের ওপর রঙ দিয়ে তৈরি কৃত্রিম রক্ত লাগানোর অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩১ মে) দুপুরে সাভারের দিলখুশা মার্কেটের সামনে ‘মিঠু মিয়ার গোস্ত বিতান’-এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেন।

এসময় বড় পলিব্যাগের ভেতরে সংরক্ষণ করে রাখা রঙ দিয়ে তৈরি করা কৃত্তিম রক্ত জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মাংস ব্যবসায়ী আসাদুল ইসলাম মিঠু রঙ মেশানোর কথা স্বীকার করলে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেন বলেন, ‘জব্দ রঙ পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলে রাব্বি মণ্ডল জানান, ‘পশুর রক্ত হলে তা জমাট হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রাথমিক পরীক্ষায় মনে হচ্ছে, রক্তের সঙ্গে কেমিক্যাল মেশানো হয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, মাংস টাটকা দেখানোর জন্য অনেক আগে থেকেই এ ই ব্যবসায়ী মাংসে রঙ মেশান। এছাড়া ওজনে কম দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম