পুলিশকে দায়িত্বে বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

রাজশাহী প্রতিনিধি
৩১ মে ২০১৯, ২২:৪২আপডেট : ৩১ মে ২০১৯, ২৩:০৯

রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুলিশকে দায়িত্বে বাধা দেওয়া এবং অবরুদ্ধ করে রাখার ঘটনায় ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) তাকবীর হাসানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম।

তিনি জানান, গত ২৬ মে ইউনিয়নের হারোগাতি গ্রামের এক কিশোরীর সঙ্গে তার কথিত প্রেমিক অনৈতিক কাজে লিপ্ত হলে এলাকাবাসীর কাছে ধরা পড়ে। এ সময় প্রেমিকের দুই সহযোগীকেও আটক করে এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে বাধা দেয় এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী প্রায় ৪ ঘণ্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখে ও পুলিশের গাড়ির চাকার টায়ার কেটে দেয়। তারা এক পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিচার্জ করে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে অবরুদ্ধ পুলিশ সদস্য, আটক প্রেমিক ও তার সহযোগী এবং প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় গত ২৭ মে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নীলকান্ত বাদী হয়ে ১৪ জন এজাহারনামীয় এবং আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম