নাফনদ থেকে সাড়ে ৫ লাখ ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি
০১ জুন ২০১৯, ১১:১৪আপডেট : ০১ জুন ২০১৯, ১১:২৬

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) কক্সবাজারের টেকনাফের নাফনদে একটি নৌকা থেকে ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। শনিবার (১ জুন) ভোরে অভিযান চালিয়ে টেকনাফের দমদমিয়ার ওমরখাল সংলগ্ন নাফনদের কিনারায় ডুবিয়ে দেওয়া একটি নৌকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান কক্সবাজারে টেকনাফের দমদমিয়ার নাফনদের কিনারায় খালাস করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। এই গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খানের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফনদে নৌকাটি ডুবিয়ে দিয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটি উদ্ধার করে। এসময় নৌকায় তল্লাশি চালিয়ে ৫ লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। নৌকাটি জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান বলেন, ‘উদ্ধার করা ইয়াবাগুলো বাট্যালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে এগুলো ধ্বংস করা হবে। সীমান্তে ইয়াবা রোধে বিজিবি তৎপর রয়েছে।’

আরও পড়ুন- টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত দুই, ইয়াবা উদ্ধার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক