সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকবে ৮ দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০১৯, ১৪:৩০আপডেট : ০১ জুন ২০১৯, ২০:৫৬

সোনামসজিদ স্থলবন্দর (ছবি: সংগৃহীত)

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিনের ছুটি ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। ছুটি উপলক্ষে আজ শনিবার ১ জুন থেকে আগামী ৮ জুন পর্যন্ত বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৯ জুন থেকে আবার শুরু হবে দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্য।

সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার বিল্লাল হোসেন জানান, ‘বাণিজ্যিক কার্যক্রম ছাড়া বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্দরে ইমিগ্রেশন ও যাত্রী পারাপার কার্যক্রমও যথারীতি চলবে। সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক গ্রুপ এক চিঠির মাধ্যমে ভারতের মোহদিপুর কাস্টমস কর্তৃপক্ষকে ছুটির এ ঘোষণা নিশ্চিত করেছে।’

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মেশবাহুল হক বন্দরে ছুটি উপলক্ষে আমদানি-রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ বিষয়ে চিঠি দিয়ে ভারতের মোহদিপুর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। আগামী ৯ জুন রবিবার সকাল থেকে এ বন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থানার সামনে বাবার মৃত্যু
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে: নুর 
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে
যে সৈকত পরিণত হয় জনসমুদ্রে