এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন

বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১৭:৪০ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:৪৯

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ ফলাফল ঘিরেই উত্তেজনা, প্রত্যাশা আর একটু ভয় মেশানো আনন্দ কাজ করে সবার মনে। হাজারো শিক্ষার্থীর মতো দেশের জনপ্রিয় তারকারাও  একসময় অপেক্ষা করেছিলেন এমন দিনের জন্য। কেউ পেয়েছিলেন দারুণ ফল, কেউ হয়তো ততটা নয়।

দেখে নেওয়া যাক সাফা কবির, পূজা চেরী, তাসনিয়া ফারিণ, হিমি, ও তটিনীর এইচএসসি পরীক্ষার ফলাফল কী…

সাফা

২০১২ সালে তিনি এইচএসসি পাস করেন। ফলাফল প্রকাশের আগের রাতে চিন্তায় ঘুমাতে পারেননি বলে জানান সাফা। তিনি পড়াশোনা করতেন বিএফ শাহীন কলেজে। এইচএসসিতে ৪.৫০ পেয়েছিলেন তিনি।

তাসনিয়া ফারিণ

পড়াশোনা নিয়ে সব সময়ই চাপে থাকতেন তাসনিয়া ফারিণ। তিনি জানান, ভালোর জন্য মা তাকে চাপে রাখতেন। কখনো বলতেন, খারাপ করলে পড়াশোনা করে আর লাভ কী। বিকল্প ব্যবস্থা নেবেন। তখনই আরও মনোযোগী হয়ে পড়াশোনা করতেন। হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।  এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন অভিনেত্রী।

তটিনী

তটিনী

পড়াশোনায় খুব মনোযোগ ছিল তানজিম সাইয়ারা তটিনীর। সারাক্ষণ নাকি বই নিয়ে বসে থাকতেন। বন্ধুরা বলতেন, তার নামের সঙ্গে মেধাবীই মানানসই। বরিশাল মহিলা কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছেন নায়িকা।

হিমি

২০১৭ সালের কথা। সেবার প্রায় প্রতিদিনই পরীক্ষার হলে যাওয়ার সময় জান্নাতুল সুমাইয়া হিমি শুনেছেন, অনেকেই নাকি প্রশ্নপত্র পেয়েছেন। বুঝতে বাকি থাকেন না, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কেউ কেউ সেই প্রশ্নপত্রের উত্তর মুখস্থ করছেন। সেগুলো হিমিকে দিলেও তিনি না করে দিতেন। তাঁর কাছে মনে হতো, নিজের যোগ্যতায় খারাপ হলে হোক। সেভাবেই প্রশ্নের উত্তর দেন। জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। ঢাকার ক্যামব্রিয়ান কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন তিনি।

পূজা চেরী

পূজা

২০২২ সালে ঢাকার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন পূজা চেরী। এই নায়িকার জন্য এইচএসসি পরীক্ষার সময়টা ছিল চাপের। পরীক্ষার আগে ‘গলুই’ সিনেমার শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন। পরীক্ষায় ৪.০৮ পেয়ে পাস করেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ
প্রথমবার নিয়ম ভাঙছেন, জন্মদিনে কোথায় থাকবেন শাহরুখ
বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’
বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’
২০০ কোটির প্রতারণা মামলা, আদালতে তলব নোরা ফাতেহিকে
২০০ কোটির প্রতারণা মামলা, আদালতে তলব নোরা ফাতেহিকে
মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি পার
মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি পার
কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন ‘গেম অব থ্রোনস’ তারকা, কী ঘটেছিল সেই রাতে
কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন ‘গেম অব থ্রোনস’ তারকা, কী ঘটেছিল সেই রাতে