কুমিল্লা বোর্ডে ৪৬৪ পরীক্ষার্থীর ফল পরিবর্তন

কুমিল্লা প্রতিনিধি
০১ জুন ২০১৯, ১৪:৪১আপডেট : ০১ জুন ২০১৯, ১৭:২২

কুমিল্লা শিক্ষা বোর্ড

কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৬৪ এসএসসি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফল চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন এবং পাস করেছে ৮৯ পরীক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো. শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছর এই বোর্ড থেকে এক লাখ ৯৩ হাজার ২৯৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে পাস করে এক লাখ ৬৪ হাজার ৪৮০ শিক্ষার্থী। ফেল করে ২৮ হাজার ৮১৭ জন। ফলাফলের পর তাদের মধ্য থেকে ১৫ হাজার ২৭৮ এসএসসি পরীক্ষার্থী মান উন্নয়নের জন্য বোর্ড চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জে ৪৬৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো. শহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনে ৩১ হাজার ৮৪টি খাতা আবার দেখা হয়েছে। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এবং পাস বেড়েছে। এছাড়া বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ৩১২ শিক্ষার্থীর মান উন্নয়ন হয়েছে।’

উল্লেখ্য, গত ৬ মে এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ হয়। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হার ৮৭.১৬ শতাংশ। এ বছর এক লাখ ৯৩ হাজার ২৯৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬৮ হাজার ৪৮০ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম