ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০১৯, ২৩:২৭আপডেট : ০১ জুন ২০১৯, ২৩:৩২

দুর্ঘটনাকবলিত একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ ১৫ যাত্রী। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থেমে থাকা একটি বাসকে অপর একটি বাস পেছন থেকে দিলে এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন এ খবর নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মহাসড়কের ভিটিকান্দি এলাকায় সোনারগাঁ থেকে ভবেরচরগামী গজারিয়া পরিবহন নামে একটি বাসে যাত্রী ওঠানামা করছিল। এ সময় বেপরোয়াভাবে দ্রুতগতির নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি বাস গজারিয়া পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় দুই বাসের সামনের ও পেছনের অংশ। এ সময় ঘটনাস্থলেই একুশে পরিবহনের চালকের সহকারী নিহত (৪০) হন। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’ 

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতরা চিকিৎসা গ্রহণ করছেন। তাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম