ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ও স্বস্তির ঈদযাত্রা হচ্ছে এবার: কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০১৯, ১৪:০১আপডেট : ০২ জুন ২০১৯, ১৪:৫৬

নারায়ণগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা-চট্টগাম মহাসড়কসহ দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে ইতিহাসের সবচেয়ে আরামদায়ক ও স্বস্তির ঈদযাত্রা হচ্ছে এবার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ঢাকা থেকে দেড় ঘণ্টায় কুমিল্লা এবং চার ঘণ্টায় চট্টগ্রামে যানবাহন পৌঁছাতে সক্ষম হয়েছে। গাজীপুর থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক চারলেনে উন্নীত হওয়ায় উত্তর জনপদেও দুর্ভোগের অবসান হয়েছে। সড়ক-মহাসড়কের জন্য বাংলাদেশের কোথাও কোনও যানজট হচ্ছে না।’

আজ রবিবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সামনে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘হাইওয়ে পুলিশের দীর্ঘদিনের দাবি ছিল মহাসড়কগুলোতে মনিটরিং ও বিশ্রামের জন্য সেন্টার নির্মাণ করার। সেই প্রতীক্ষিত হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড মনিটরিং কন্ট্রোল সেন্টার নির্মিত হয়েছে মেঘনা টোল প্লাজায়। এখান থেকে মহাসড়কের যানজটসহ সার্বিক পরিস্থিতি মনিটরিং করতে পারবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে হাইওয়ে পুলিশের জন্য মনিটরিং অ্যান্ড কমান্ড ভবন নির্মাণ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘মহাসড়কের যানবাহনের চালকদের বিশ্রামের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হবে।’ তিনি এজন্য মালিক-শ্রমিক নেতাদের মহাসড়কের পাশে জায়গা নির্বাচন করার আহ্বান জানান।

জঙ্গি হামলার শঙ্কা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা। হলি আর্টিজানের ঘটনার পর জঙ্গিবাদ মোকাবিলায় আমরা সক্ষমতা অর্জন করেছি। আসন্ন ঈদের জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তা মোকাবিলা করার জন্য তৎপর রয়েছে।’

ভূতের মুখে রাম নাম

বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে যারা দুর্নীতিতে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং যাদের বিরুদ্ধে এখনও দুর্নীতির বিচার চলছে তাদের মুখে দুর্নীতির অভিযোগ ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়।’

এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর খান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান