শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানচাপায় মোবাইল ফোন ব্যবসায়ী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
০২ জুন ২০১৯, ১৬:৫২আপডেট : ০২ জুন ২০১৯, ১৭:২২

শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানচাপায় মোবাইল ফোন ব্যবসায়ী নিহত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ড ভ্যানচাপায় পারভেজ মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ইছবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রবিবার (২ জুন) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় মৌলভীবাজার অভিমুখী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পারভেজ মিয়ার মৃত্যু হয়। ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে।

পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা বলেন, ‘অজ্ঞাত কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি। নিহত পারভেজ মিয়ার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে। তিনি শ্রীমঙ্গল শহরের মক্কা মার্কেটের একজন মোবাইল ফোন ব্যবসায়ী। এর আগে তিনি প্রবাসে ছিলেন।’

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম