বাগেরহাটের রামপালে মৎস্য আড়তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ ১০ জন আহত হয়েছেন। রবিবার (২ জুন) সকালে রামপাল উপজেলার ঝনঝনিয়ার চেয়ারম্যানের মোড় মৎস্য আড়তে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন– উপজেলার ঝনঝনিয়া গ্রামের খাদেম আলীর স্ত্রী বেনজিরা বেগম (৪৫), নাসির হোসেনের স্ত্রী রেখা বেগম (৪০), মতিউর রহমানের ছেলে বাকি বিল্লাহ (৩০), খাদেম আলীর ছেলে লিটন মল্লিক (৩০), আবদুল হাইয়ের ছেলে নজমাল হোসেন (৪৫), ইসা শেখের ছেলে নজরুল ইসলাম (৪৫), নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২০), তৈয়াবুর রহমানের ছেলে আবদুল্লাহ (২০), হাবিবুর রহমানের ছেলে তৈয়াবুর রহমান (৫০) ও মেছের উদ্দিনের ছেলে মোরশেদ শেখ (৪৫)।








