একই স্থানে আ. লীগের ২ গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি

কুমিল্লা প্রতিনিধি
০২ জুন ২০১৯, ২১:৫৮আপডেট : ০২ জুন ২০১৯, ২২:০৪

রাসেল স্কয়ারে পুলিশের উপস্থিতি কুমিল্লার দাউদকান্দিতে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া গ্রুপ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ভূঁইয়া গ্রুপ এ ইফতার মাহফিলের আয়োজন করে বলে জানা যায়। রবিবার (২ জুন) দাউদকান্দির রাসেল স্কয়ারে উভয় গ্রুপের ইফতার মাহফিলের আয়োজন করে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে দাউদকান্দির রাসেল স্কয়ারে ইফতার মাহফিলের আয়োজন করতে যান আবদুস সবুর ভূঁইয়া সমর্থিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর স্থানীয় এমপি সুবিদ আলী ভূঁইয়া সমর্থিত ছাত্রলীগের একটি অংশ একই স্থানে ইফতার মাহফিল করতে যায়। এতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এজন্য প্রশাসন বিকালে ১৪৪ ধারা জারি করে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ভূঁইয়া এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ইফতার মাহফিলের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ এমপি সমর্থিত ছাত্রলীগের একটি অংশ একই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করতে যায়। পরে আমরা বিকল্প স্থানে ইফতার মাহফিল করি।’

এ প্রসঙ্গে স্থানীয় এমপি সুবিদ আলী ভূঁইয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম জানান, দুই পক্ষে একই স্থানে ইফতারের আয়োজন করায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নির্ধারিত স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাসেল স্কয়ারের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক