ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রাণ গেলো কলেজছাত্রের

যশোর প্রতিনিধি
১২ মে ২০২৪, ০৯:৫৬আপডেট : ১২ মে ২০২৪, ০৯:৫৬

যশোরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে নুর হোসেন (২০) নামে এক কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ মে) রাতে যশোর শহরের শঙ্করপুর চোপদারপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।

যশোর শহরের শঙ্করপুর চোপদারপাড়ার নজরুল ইসলামের ছেলে নুর হোসেন আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী।

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার বিকালে যশোর শহরের শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ ছিল। বন্ধুদের সঙ্গে ওই ম্যাচে খেলতে যান কলেজছাত্র নুর হোসেন। তবে বদলি খেলোয়াড় হিসেবে তাকে বসিয়ে রাখা হয়। একপর্যায়ে খেলা নিয়ে গোলযোগ শুরু হলে নুর হোসেন বাড়ি ফিরে যান। এরপর শনিবার রাত সাড়ে ৮টার দিকে কোচিং থেকে বাড়ি ফেরার পথে তার বন্ধু শান্তকে মারপিট করতে দেখে এগিয়ে যান। ফুটবল খেলায় গোলযোগের ঘটনায় তারা জড়িত নয় দাবি করে শান্তকে রক্ষা করতে গেলে স্থানীয় পচা নামে এক যুবকের নেতৃত্বে ৪-৫ জন তাকে মারপিট শুরু করেন। একপর্যায়ে তাকে ধাওয়া দিয়ে ছুরির আঘাতে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নুর হোসেনের মা জানান, তার স্বপ্ন ছিল ছেলেকে স্নাতক পাস করিয়ে বিদেশে পাঠাবেন। সংসারে আসবে সচ্ছলতা। কিন্তু দুর্বৃত্তদের কারণে সব স্বপ্ন তছনছ হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমার ছেলে তো কোনও খারাপ কাজে নেই। পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতো। ওকে কেন এভাবে হত্যা করা হলো?’ এদিকে এই ঘটনায় শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে মূলত শত্রুতা। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি