ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তিতেই চলছে ঈদযাত্রা

কুমিল্লা প্রতিনিধি
০৪ জুন ২০১৯, ২২:১৬আপডেট : ০৪ জুন ২০১৯, ২২:৪৯

ছবিটি মঙ্গলবার বিকালে দাউদকান্দির গোমতী ব্রিজ এলাকা থেকে তোলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদকে সামনে রেখে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৪ জুন) মহাসড়কের কুমিল্লা অংশের যানজটপ্রবণ এলাকাগুলোতেও যানবাহনের কোনও চাপ নেই। এই মহাসড়কে মানুষ ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে। কুমিল্লার যানজটপ্রবণ এলাকা দাউদকান্দির ব্রিজ, গৌরিপুর, পদুয়ার বাজার এলাকার সড়কে কোনও যানজট ছিল না।

২৫ মে বহুল প্রতীক্ষিত তিনটি সেতু চালুর পর থেকে ঢাকা থেকে কুমিল্লা অঞ্চলের মানুষ আট-নয় ঘণ্টার পরিবর্তে এখন দেড় থেকে দুই ঘণ্টায় বাড়ি পৌঁছাতে পারছেন।  কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলের জেলার যানবাহনগুলো কোনও যানজট ছাড়াই অনায়াসে চলাচল করছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এবারের ঈদে স্বস্তিতে ঈদযাত্রায় খুশি চালক ও যাত্রীরা। ঈদকে সামনে রেখে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম