পুলিশের শটগান কেড়ে নিয়ে প্রতিপক্ষকে গুলি, স্কুলছাত্র নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০১৯, ০১:১৫আপডেট : ০৫ জুন ২০১৯, ০৪:১৭

পুলিশের শটগান কেড়ে নিয়ে প্রতিপক্ষকে গুলি, স্কুলছাত্র নিহত সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের চর-বর্নিয়া গ্রামে মঙ্গলবার (৪ জুন) বিকেলে দু’দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষে গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়। জানা গেছে, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। সংঘর্ষের একপর্যায়ে ঈদের ছুটিতে আসা এক সেনাসদস্য পুলিশের হাত থেকে শটগান কেড়ে নিয়ে প্রতিপক্ষের ওপর গুলি চালায়। এতে ওই গ্রামের জয়নাল আলীর ছেলে ইদ্রিস আলী (১৪) নিহত হয়। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

এদিকে পুলিশের হাত থেকে শটগান কেড়ে নিয়ে গুলি ছোড়ার দায়ে ওই সেনাসদস্যকে আটক করা হয়েছে। তার নাম পলাশ উদ্দিন মোল্লা (২৮)। তিনি ওই এলাকার জালাল উদ্দিন মোল্লার ছেলে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, গালা ইউনিয়নের চর-বর্নিয়া গ্রামে দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। কয়েকদিন আগেও তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে তাদের মধ্যে ফের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে ওই গ্রামে গেলে একপর্যায়ে সেনাসদস্য পলাশ পুলিশের শটগান কেড়ে নিয়ে প্রতিপক্ষের ওপর গুলি ছোড়ে। এ সময় তার ছোড়া গুলিতে ইদ্রিস আলী নামের এক স্কুলছাত্র নিহত হয়। এ ঘটনায় পুলিশ ওই সেনাসদস্যকে আটক করে শাহজাদপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। তিনি বঙ্গবভন গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্য বলে পুলিশের কাছে পরিচয় দিয়েছেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হচ্ছে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম