বরিশালের ২০ গ্রামবাসীর ঈদ আজ

বরিশাল প্রতিনিধি
০৫ জুন ২০১৯, ১৮:৫৫আপডেট : ০৬ জুন ২০১৯, ২৩:০৪

ঈদ

বরিশালের গৌরনদী উপজেলার ২০টি গ্রামের প্রায় এক হাজার দুইশ’ নারী-পুরুষ বুধবার (৫ জুন) ঈদের দিনে রোজা রেখেছেন। উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ্ কওমি মাদ্রাসার সাত শিক্ষক ও আড়াইশ’ ছাত্রসহ ২৪৫টি পরিবারের সদস্যরা ৩০টি রোজা পূর্ণ করে আজ বৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন।

ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মাওলানা আবদুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাদিসে আছে–“চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন করো।” কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ঠিক থাকলেও রাত ১১টার ঘোষণা সঠিক হয়নি। তাই কোরআন ও সুন্নাহতে বিশ্বাস করে আমরা রোজা রেখেছি।’

তিনি আরও জানান, তার মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ আশপাশের ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড় কসবা, চেংগুটিয়াসহ ২০টি গ্রামের মানুষ বুধবার ভোররাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন। দিনশেষে তারা যথাসময়ে ইফতার করে ৩০ রোজা পূর্ণ করেছেন। বৃহস্পতিবার ঈদ উৎসব পালন করবেন তারা।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম