শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

গাজীপুর প্রতিনিধি
০৫ জুন ২০১৯, ২২:১৬আপডেট : ০৫ জুন ২০১৯, ২২:৩২

সজীব হোসেন গাজীপুরের শ্রীপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সজীব হোসেন (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারটি মোটরসাইকেলের আট আরোহী আহত হন। বুধবার (৫ জুন) বিকাল ৩টায় শ্রীপুর-সাতখামাইর সড়কের দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন কুমার শর্মা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সজীব উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গাজিয়াড়ন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরমী ইউনিয়ন পরিষদের সদস্য রনি আকন্দ জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল সাতখামাইরের দিকে যাচ্ছিল। এ সময় একটি ছাগল হঠাৎ দৌড়ে সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের সামনে চলে আসে। মোটরসাইকেলটি ছাগলটিকে চাপা দিয়ে সড়কে পড়ে যায়। এ সময় সামনে ও পেছনে থাকা বেপরোয়া গতির আরও চারটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই জায়গায় সংঘর্ষে ছিটকে পড়ে যায়। এতে ওই চার মোটরসাইকেলের আট আরোহী আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যান। পুলিশ দুর্ঘটনায় পড়া চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

এসআই জীবন কুমার শর্মা জানান, কোনও অভিযোগ না থাকায় পুলিশ নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম