ধামরাইয়ে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

সাভার প্রতিনিধি
০৫ জুন ২০১৯, ২৩:৩৮আপডেট : ০৫ জুন ২০১৯, ২৩:৪০

ধামরাইয়ে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১ ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।  বুধবার (৫ জুন) সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

নিহতের নাম বান্দু মোল্লা (৪০)। তিনি প্রাইভেটকারের চালক।  আশুলিয়ার নবীনগর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভিলেজ লাইন পরিবহন নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও এ ঘটনায় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম