সুনামগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০১৯, ১২:২৮আপডেট : ০৬ জুন ২০১৯, ১২:৩৪

সুনামগঞ্জ

সুনামগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তাবির নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনা ঘটেছে তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের টুকেরগাঁও গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৪ জুন) গভীর রাতে ওই গ্রামের বজলু মিয়ার ছেলে হাদিস মিয়ার সঙ্গে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় একই গ্রামের সাজিদ মিয়ার ছেলে তাবির মিয়ার। একপর্যায়ে আব্দুল হাদিস, বাবুল মিয়া ও ইমাম উদ্দিন মিলে কাঠ দিয়ে তাবির মিয়াকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাবিরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ জুন) সকালে  তাবির মিয়া মারা যান।

নিহতের বাবা সাজিদ মিয়া বলেন, ‘সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে হাদিস মিয়া।’  তাবিরের মামা জাহাঙ্গীর আলম বলেন, ‘তার ভাগ্নে তাবির আব্দুল হাদিসের কাছে থেকে ৪০ হাজার টাকা সুদে ঋণ নিয়েছিল। সুদসহ সেই টাকার পরিমাণ দাঁড়ায় ৬০ হাজার টাকা।  তাবির জমি বিক্রি করে ৪০ হাজার টাকা পরিশোধ করে। সুদের ২০ হাজার টাকা আদায়ের জন্য আব্দুল হাদিস, তার ভাই বাবুল মিয়া ও আব্দুল হাদিসের ছেলে ইমাম উদ্দিন কাঠ দিয়ে তাবিরের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। বুধবার সকালে তাবির মারা যায়।’

দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী বলেন, ‘সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘সুদের  পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। নিহতের লাশ সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার পরপর অভিযুক্ত হাদিস মিয়া পালিয়ে গেছে।  তাকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’ এঘটনায় এখনও কোনও মামলা বলেও জানান তিনি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক