নদীতে সাঁতার কাটতে গিয়ে রুয়েট শিক্ষার্থী নিখোঁজ

নওগাঁ প্রতিনিধি
০৭ জুন ২০১৯, ০৩:১০আপডেট : ০৭ জুন ২০১৯, ০৩:২৯

রিফাত হোসাইন নওগাঁয় নদীতে সাঁতার কাটতে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজির (রুয়েট) শিক্ষার্থী রিফাত হোসাইন (২১) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টার দিকে নওগাঁর ছোট যমুনা নদীতে সাঁতার কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে।

রিফাত হোসাইন নওগাঁ শহরের কুমাইগাড়ী মহল্লার দেওয়ানপাড়ার শেরেকুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে রিফাত হোসাইন বাড়িতে আসেন। বৃহস্পতিবার চাচাতো ভাই উল্লাসের সঙ্গে ডিগ্রির মোড় শিশু হাসপাতালের পেছনে দুপুরে ছোট যমুনা নদীতে সাঁতার কাটছিলেন। এক সময় তারা নদীর দক্ষিণ পাশ থেকে সাঁতার কেটে উত্তর পাড়ে যাচ্ছিলেন। সাঁতরে উল্লাস নদী পার হলেও তীর থেকে ৫-৭ ফুট দূরে থাকা অব্স্থায় রিফাত নিস্তেজ হয়ে পানিতে ডুবে যান।

রিফাতের চাচাতো ভাই উল্লাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাঁতরে নদী পার হওয়ার সময় তীরে পৌঁছানোর অল্প দূরে থাকতে রিফাত ভাই দুর্বল হয়ে পড়েন। এরপর সাঁতরাতে পারবেন না বলেও জানান। একসময় শরীর দুর্বল হয়ে পানির মধ্যে ডুবে যেতে থাকেন। এ সময় সেখানে এক লোককে ডাক দিয়ে বলি, “আমার ভাই পানিতে ডুবে যাচ্ছে। তাকে বাঁচাতে হবে।” তিনি উদ্ধার না করে চলে যান।’

নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ম্যানেজার সাবের আলী বলেন, ‘উদ্ধারে নওগাঁ স্টেশনের পাঁচজন এবং রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের দুজন ডুবরিসহ পাঁচজন কাজ করছেন। ডুবে যাওয়া জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবস্থান পরিবর্তন করে আশপাশে খোঁজা হচ্ছে। রাত ৯টা ৩০ মিনিটে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) সকাল ৮টায় পুনরায় উদ্ধার কাজ শুরু হবে।’

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘সাঁতার কেটে নদী পার হতে গিয়ে রিফাত হোসাইন নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে নদীতে জাল টানা হয়েছে। উদ্ধারের কাজ অব্যাহত আছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেনসহ অন্য কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম