নোয়াখালীতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি
০৭ জুন ২০১৯, ১২:২৩আপডেট : ০৭ জুন ২০১৯, ১২:৩১

চৌমুহনীতে আগুনে পুড়ছে দোকান নোয়াখালীর বাণিজ্যিক এলাকা চৌমুহনীতে আগুনে অর্ধশতাধিক দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৬টায় রেল স্টেশনের পূর্ব পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, ক্রোকারিজ ও প্লাস্টিক সামগ্রী, লাইব্রেরি, কসমেটিকস, গার্মেন্টস সামগ্রীর দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
চৌমুহনী বাজার পরিচালনা কমিটির সভাপতি কবির আহম্মদ জানান, সকালে স্টেশন এলাকার একটি ক্রোকারিজ দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হয়। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম