যাত্রাবিরতির দাবিতে দিনাজপুরে ট্রেন আটকে রেখে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
০৭ জুন ২০১৯, ১৭:২৮আপডেট : ০৭ জুন ২০১৯, ১৭:৩৩

ট্রেন আটকে রেখে মানববন্ধন দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছে তিন উপজেলার মানুষ। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আধঘণ্টা আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশের সহায়তায় ট্র্রেনটি দিনাজপুর স্টেশনের দিকে ছেড়ে যায়। শুক্রবার (৭ জুন) দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত মঙ্গলপুর স্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিরল, বোচাগঞ্জ ও কাহারোল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, ‘জেলার গুরুত্বপূর্ণ বিরল, বোচাগঞ্জ ও কাহারোল উপজেলার পাশ দিয়ে পঞ্চগড় এক্সপ্রেস যাচ্ছে অথচ আমরা কোনও সুবিধা পাচ্ছি না। এই ট্রেনে আমাদের অধিকার রয়েছে। আমরাও এই ট্রেনে যাতায়াত করতে চাই। তাই গুরুত্বপূর্ণ এই তিন উপজেলার মিলনস্থল মঙ্গলপুর স্টেশনে যাত্রাবিরতি দাবি করছি। অবিলম্বে যাত্রাবিরতি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হবে।’

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন– মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মঙ্গলপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা হাসান আলী, মিলন হোসেন, শহিদুল ইসলাম, আমান, মিঠু, রানা, হুমায়ুন প্রমুখ।

এ বিষয়ে মঙ্গলপুর স্টেশনের মাস্টার নিরঞ্জন রায় বাংলা ট্রিবিউনকে জানান, দুপুর ২টা ৩৮ মিনিট থেকে ২টা ৫২ মিনিট পর্যন্ত মঙ্গলপুর স্টেশনে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস আটকে রাখে বিক্ষোভকারীরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম