ঘিওরে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০১৯, ২১:২৪আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৪৮

অদিয়ার খবর পেতে নদী তীরে উদ্বিগ্ন স্বজন ও প্রতিবেশীদের অপেক্ষা

বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ রয়েছে অদিয়া ইসলাম (১০) নামে এক স্কুলছাত্রী। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

শনিবার (৮ জুন) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। আদিয়া ইসলাম ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

ঘিওর থানার ওসি (তদন্ত) আনিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকার মিরপুর শাহ আলী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আমিরুল ইসলাম ঈদের ছুটিতে স্ত্রী সন্তান নিয়ে ঘিওরের কুস্তা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। দুপুরে দুই মেয়েকে নিয়ে তিনি ও তার স্ত্রী বাড়ির পাশের ইছামতি নদীতে গোসল করতে যান।

এসময় আমিরুল ছোট মেয়েকে কোলে এবং বড় মেয়ে আদিয়াকে কোমরে জড়িয়ে গোসল করছিলেন। কিন্তু, হঠাৎ দেখেন বড় মেয়ে আদিয়া নেই। কখন সে তার কোমর ছেড়ে দিয়ে গভীর পানিতে তলিয়ে গেছে তা টেরও পাননি তারা। এসময় স্বামী-স্ত্রীর আহাজারিতে স্থানীয়রা এগিয়ে আসেন। তাৎক্ষণিক স্থানীয়রা আদিয়াকে উদ্ধারে চেষ্টা চালান। কিন্তু, নদীতে স্রোত থাকায় তারা ব্যর্থ হচ্ছিলেন। পরে ঘিওর ফায়ার সার্ভিস বিভাগকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।

আদিয়া মিরপুর গার্লস স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী