রাজবাড়ীতে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় প্রধান আসামিসহ গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি
০৯ জুন ২০১৯, ১৭:২৭আপডেট : ০৯ জুন ২০১৯, ১৯:৫৪

গ্রেফতার শিল্পী বেগম ও তার ভাগ্নে সেতু

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের দশম শ্রেণির ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি শিল্পী বেগম (৪৫) ও তার ভাগ্নে সেতুকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ জুন) সদরের খানখানাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত শিল্পী বেগম পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়ার প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী। সেতু ওই গ্রামের বাবলুর ছেলে। সে এ মামলার প্রধান আসামি শিল্পী বেগমের বোনের ছেলে।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি সাংবাদিকদের জানান, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও অপর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত ৬ জুন দুপুরে ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে পাশের পাটক্ষেতে নিয়ে মুখ ও হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বোরকা পরা কয়েকজন দুর্বৃত্ত। এ সময় ওই ছাত্রীর পরিবারের লোকজন টের পেয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় প্রতিবেশী শিল্পী বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: রাজবাড়ীর সেই কিশোরীর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম