যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৯ জুন ২০১৯, ২১:০৩আপডেট : ০৯ জুন ২০১৯, ২৩:২০

বাস চাপা গাজীপুরের বাঘের বাজার এলাকায় বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় সালাহ উদ্দিন আহমেদ (৩৫) নামে এক যাত্রীকে গাড়ি থেকে চালকের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর তার ওপর দিয়েই চালক বাস চালিয়ে দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন সালাহ উদ্দিন। রবিবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজারে এ ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সালাহ উদ্দিন ঢাকার আলুবাজারের মৃত শাহাব উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী পারুল আক্তারের বরাত দিয়ে ওসি বাংলা ট্রিবিউনকে জানান, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার আতাউর রহমান আতা মেম্বারের বাড়িতে স্ত্রীসহ ভাড়া থাকেন সালাহ উদ্দিন। তিনি ওই এলাকার স্কটেক্স অ্যাপারেলস কারখানার গাড়িচালক। গত শুক্রবার তিনি ঈদের ছুটিতে ময়মনসিংহে নিজ বাড়িতে বেড়াতে যান। রবিবার ময়মনসিংহ থেকে আলম এশিয়া পরিবহনে কর্মস্থলে ফিরছিলেন। পথে ভাড়া নিয়ে তার সঙ্গে কন্ডাক্টরের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গাড়ির ভেতরেই তাকে মারধর করে কন্ডাক্টর ও তার সহযোগীরা। এ ঘটনা সালাহ উদ্দিন মোবাইল ফোনে তার স্বজনদের অবহিত করেন। বাসটি বাঘের বাজারে পৌঁছলে সালাহ উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় চালকের সহকারী। তিনি দ্রুত উঠে গাড়ির সামনে গিয়ে গতিরোধের চেষ্টা করেন। এ সময় চালক তাকে পিষ্ট করে গাড়ি নিয়ে সটকে পড়ে।

পারুল আক্তার পুলিশকে আরও জানান, গাড়ি থেকে নামার সময় চালকের সহকারীরা তার স্বামীকে বাধা দেয়। পরে তাকে নিয়েই গাড়িটি চলতে শুরু করে। এ সময় তিনি কান্নাকাটি শুরু করলে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে নিয়ে গাড়ির গতি কমিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় চালক ও হেলপারকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম