চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০১৯, ২২:১২আপডেট : ০৯ জুন ২০১৯, ২২:১৮

জহুরপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা ৫৩টি ককটেল চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্ত এলাকা থেকে ৫৩টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৯ জুন) সন্ধ্যায় ওই সীমান্তের ঝাউনিয়া গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজ্জাদ সরোয়ার বাংলা ট্রিবিউনকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর বিওপির একটি টহল দল হাবিলদার ভিকুরাম হালদারের নেতৃত্বে এ অভিযান চালায়। সীমান্ত এলাকার আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাউনিয়া গ্রামের জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে স্থানীয়দের সহায়তায় এ তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে ও আশেপাশে লুকানো অবস্থায় ৫৩টি তাজা হলুদ, কালো ও লাল টেপ মোড়ানো ককটেল উদ্ধার করা হয়।’

বিজিবি জানায়, তল্লাশি চলাকালে ওই বাড়িতে কোনও মানুষ ছিল না। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজিবি জানায়।   

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম