চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থদের চাল কম দেওয়ার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১০ জুন ২০১৯, ১৭:০৭আপডেট : ১০ জুন ২০১৯, ১৭:১২

চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়ায় দুস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির চাল নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাড়ুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জুলফিকার হায়দারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চাল কম দেওয়ার প্রতিবাদ করায় দুই কার্ডধারীকে মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ জুন) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় চেয়ারম্যান জুলফিকার হায়দারের অপসারণ দাবি করে শ্লোগান দেওয়া হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ঈদ উপলক্ষে গাড়ুরিয়া ইউনিয়নের কার্ডধারীদের মাঝে গত ৩ জুন চাল বিতরণ করা হয়। গাড়ুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুস্থ কার্ডধারীদের ১৫ কেজির পরিবর্তে ৯ কেজি করে দিয়ে বাকি চাল আত্মসাৎ করেন। এ সময় চাল কম দেওয়ার প্রতিবাদ করলে কার্ডধারী উপজেলার খয়রাবাদ এলাকার জাফর হাওলাদার ও আদম আলীকে মারধর করা হয়। এর প্রতিবাদে চেয়ারম্যান জুলফিকার হায়দারের অপসারণ দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জুলফিকার হায়দার বলেন, ‘চাল বিতরণে কোনও অনিয়ম হয়নি। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এলাকাবাসীকে খেপিয়ে তুলছে। ওই মহলটি টাকা খরচ করে এ মানববন্ধন করিয়েছে। তা না হলে ৩ জুন প্রতিবাদ না করে ঘটনার ছয় দিন পর তারা কেন মানববন্ধন করলো?’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম