টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
১০ জুন ২০১৯, ১৯:০৭আপডেট : ১০ জুন ২০১৯, ১৯:০৯

নিহত খোরশেদ আলমের বাড়ি টাঙ্গাইলের বাসাইলে ছেলের হাতে খোরশেদ আলম (৭০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া গ্রামের বিল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খোরশেদ আলমের তিন ছেলের মধ্যে দুই ছেলে প্রবাসী। আরেক ছেলে মাসুম (৪০) বাড়িতে থাকে। মাসুম এ পর্যন্ত ছয়টি বিয়ে করেছে। এ নিয়ে খোরশেদ আলম ও মাসুমের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। সোমবার সকালে খোরশেদ আলমের মরদেহ বিলের মধ্যে পাওয়া যায়। পরিবারের সদস্যদের অভিযোগ, অন্য কোনও সদস্য বাড়িতে না থাকার সুযোগে খোরশেদ আলমকে মাসুম শ্বাসরোধ করে হত্যার পর বিলের মধ্যে মরদেহ ফেলে রাখে। এ ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তুহীন আলী বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি