নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন বাসযাত্রীরা, ১১ পরিবহনকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
১০ জুন ২০১৯, ২০:০৭আপডেট : ১০ জুন ২০১৯, ২০:১৭

বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান ফেসবুক পেজ ও মোবাইল ফোনে পাওয়া অভিযোগের ভিত্তিতে বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে নোয়াখালীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত ভাড়া তাদের ফেরত এবং ১১টি পরিবহনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টা থেকে বিকাল প্রায় সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রোকনুজ্জামান খান জানান, অভিযানকালে দেখা যায় বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুরে নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-কুমিল্লাগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে স্থানভেদে ১৫০ টাকা থেকে ৩০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া নোয়াখালী-চট্টগ্রাম, নোয়াখালী-ফেনী ও লক্ষ্মীপুর-চট্টগ্রামগামী পরিবহনগুলোতে যাত্রীদের কাছ থেকে স্থানভেদে ১২০ টাকা থেকে ১৭০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এসময় গাড়ির সুপারভাইজার ও ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করেন। তারা টিকিটে নির্ধারিত ভাড়া উল্লেখ করেও অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। নোয়াখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

এছাড়া ভ্রাম্যমাণ আদালত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকাগামী পরিবহন একুশে এক্সপ্রেসকে ৫ হাজার টাকা, হিমাচল পরিবহনকে ৫ হাজার টাকা, জননী পরিবহনকে ৫ হাজার টাকা, মোহনা পরিবহনকে ৫ হাজার টাকা ও চট্টগ্রামগামী বাস সার্ভিস জোনাকী পরিবহনের ২টি বাসকে ৫হাজার ৫শত টাকা, বাধন পরিবহনকে ২ হাজার টাকা, শাহী পরিবহনকে ৪ হাজার টাকা, নীলাচল পরিবহনের ২টি বাসকে ৩ হাজার ৫শত টাকাসহ মোট ১১টি পরিবহনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। নোয়াখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক আতিকুর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে র‍্যাব-১১।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জনস্বার্থে ও জনগণের চাহিদা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম