ঘুমন্ত নানিকে কাঁচির আঘাতে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ১২:০৬আপডেট : ১৫ জুন ২০১৯, ১৫:২৯

বগুড়া বগুড়ার সোনাতলায় দোকান কর্মচারী নাতি সুখদেব দাসের (২১) বিরুদ্ধে কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে তার নানি জোৎস্না রানীকে (৫৫) খুনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চকনন্দন গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। প্রতিবেশীরা সুখদেবকে আটক করে পুলিশে দিয়েছেন। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোনাতলা থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি (তদন্ত) জাহিদ হাসান ও গ্রামবাসীরা জানান, সুখদেব দাস সোনাতলা উপজেলার চকনন্দন গ্রামের মৃত সুদেব দাসের ছেলে। তিনি স্থানীয় একটি মুদি দোকানের কর্মচারী। নানা উপেন দাস মারা যাওয়ার পর থেকে সুখদেব তার নানি জোৎস্না রানীর কাছে থাকতেন। সুখদেবের মানসিক সমস্যা রয়েছে। বৃহস্পতিবার রাতে ভাত খাওয়া নিয়ে নানির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। রাত ৪টার দিকে সুখদেব চুল কাটার কাঁচি দিয়ে জোৎস্না রানীর পেটে ২-৩টি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রতিবেশীরা টের পেয়ে সুখদেবকে আটক করে পুলিশে দেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক