কৃষকের লাশ উদ্ধার, পরিবারের দাবি ঋণ শোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ২১:৫৫আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:১০

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন এনজিও ও সমবায় সমিতি থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে কুঞ্জ মোহন (৪০) নামের একজন কৃষক আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। 

শুক্রবার (১৪ জুন) বিকালে উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রাম হতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কৃষক কুঞ্জ মোহন ওই গ্রামের মৃত ফাগু চন্দ্র সিংহের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, ‘কিছুদিন আগে তিনি মেয়ের বিয়ে দেন, সেকারণে আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ওই কৃষক আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক