বাসের ধাক্কায় মিনিবাস উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০১৯, ১২:০৭আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:৩১

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে এ ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রহমান এ তথ্য জানিয়েছেন। সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন চট্টগ্রাম-সীতাকুণ্ড (৮ নম্বর) রুটে চলা একটি মিনিবাস মহাসড়কের ছোট কুমিরা বাইপাস এলাকায় যাত্রী নামাচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা ঢাকামুখী একটি বাস দাঁড়িয়ে থাকা মিনিবাসকে ধাক্কা দিলে মিনিবাসটি উল্টে যায়। এতে মিনিবাস চাপা পড়ে ওই যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স হবে ৪০ বছর।’

তিনি আরও জানান, খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে তার মরদেহ সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহাবুবের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম