শেরপুরে গৃহবধূ নির্যাতনের ঘটনায় এবার নকলা থানার ওসি প্রত্যাহার

শেরপুর প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৮:৫৪আপডেট : ১৫ জুন ২০১৯, ১৯:২১

ওসি কাজী শাহনেওয়াজ দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এবার শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দফতর। জমিসংক্রান্ত বিরোধে গৃহবধূ ডলি খানমকে গাছে বেঁধে নির্যাতন এবং গর্ভের সন্তান নষ্ট করার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জেলা পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আমিনুল ইসলাম শনিবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এ ঘটনায় শুক্রবার (১৪ জুন) একই অভিযোগে ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুককে প্রত্যাহার করা হয়। তাকে শেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে এএসপি মো. আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৮ জুন নকলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পরিস্থিতিতে তাকে অপসারণ করতে হলে নির্বাচন কমিশনের নির্দেশনা লাগবে। কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্রই তাকে নকলা থানা থেকে সরিয়ে নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১০ মে জমিসংক্রান্ত বিরোধের জেরে শেরপুরের নকলা পৌর শহরের কায়দা গ্রামের ব্যবসায়ী শফিউল্লাহর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ডলি খানমকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। সেইসঙ্গে ওই নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করা হয়। নির্যাতনে ডলির গর্ভপাত হয়। এ ঘটনার এক মাস পর ১১ জুন বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত-প্রচারিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আরও পড়ুন: শেরপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের ঘটনায় এসআই প্রত্যাহার

 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম