বরিশালে ভাঙন রোধে নদীর গতিপথ পরিবর্তনের কাজ শুরু

বরিশাল প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১৯:২৬আপডেট : ১৬ জুন ২০১৯, ১৯:৫১

ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীর ভাঙন রোধে নদীর গতিপথ পরিবর্তনের কাজ উদ্বোধন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম। রবিবার (১৬ জুন) সকালে ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার জানান, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তেতুলিয়া নদীর এক কিলোমিটার চর অপরসারণ করা হচ্ছে। পাউবোর নিজস্ব ড্রেজার দিয়ে ড্রেজিং কার্যক্রম করার কারণে সরকারের প্রায় ৮০ কোটি টাকা সাশ্রয় হবে। এই ড্রেজার দিয়ে প্রতিদিন ১৪ হাজার কিউবিক মিটার পলি মাটি অপসারণ করা সম্ভব হবে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর এই এলাকা পরিদর্শন করেছি। তখন এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে শ্রীপুরবাসীকে নদী ভাঙনের কবল থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সে অনুযায়ী বালু ভর্তি জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে নদী ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়। কিন্তু নদীর তীব্র স্রোতের কারণে জিও ব্যাগ সরে যাওয়ায় ভাঙন রোধ করা যাচ্ছে না। তাই শ্রীপুরের উল্টোপাশে তেতুলিয়া নদীর চর কেটে নদীর গতিপথ পরিবর্তন করে শ্রীপুর এলাকার ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের