গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

গাজীপুর প্রতিনিধি
১৮ জুন ২০১৯, ১৪:৫১আপডেট : ১৮ জুন ২০১৯, ১৪:৫৯

উপজেলা পরিষদ নির্বাচন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুর সদর উপজেলা পরিষদে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। তবে নিজ কেন্দ্রে ভোট দিতে না পারা, এজেন্টদের মারধর, ভয়ভীতি দেখানো ও কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে নির্বাচন বয়কট করেছেন স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন।

ইজাদুর রহমান মিলন মঙ্গলবার (১৮ জুন) বেলা পৌনে ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে না পারার অভিযোগ করেছেন। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন।

প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম জানান, ‘স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন কেন্দ্রে আসেন। কিন্তু ভোট কক্ষে প্রবেশ করেননি। কিন্তু তিনি কেন ভোট দিতে পারেননি বিষয়টি আমার জানা নেই।’ অন্য অভিযোগগুলোর বিষয়ে এই কর্মকর্তা কিছু বলেননি।

আরও পড়ুন- উপজেলা নির্বাচনের পর দলীয় প্রার্থীর বিরোধিতাকারীদের শাস্তি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম