নড়াইলে নদীতে পড়ে নিখোঁজের ১০দিন পর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ২৩:০০আপডেট : ১৯ জুন ২০১৯, ২৩:১৪

নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ডুবে নিখোঁজের ১০ দিন পর কালু শেখ (২৪) নামের এক তরুণের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কালুশেখ কালিয়া পৌরসভার বেন্দার চর গ্রামের মালেক শেখের ছেলে।

কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বারইপাড়া ফেরিঘাট এলাকায় লাশটি পাওয়া যায়। স্থানীয় লোকজন ওই লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গত ৯ জুন দুপুরে কালু শেখ নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরি থেকে পড়ে কালু শেখ নিঁখোজ হয়। প্রবল স্রোতের টানে একপর্যায়ে চলন্ত ফেরির তলে চলে যায়। গত কয়েকদিন ধরে ডুবুরিরা খোঁজ করেও কালুর কোনও সন্ধান পায়নি। বুধবার সকাল ১১টায় বারইপাড়া ফেরিঘাট এলাকায় তার গলিত মৃতদেহ ভেসে উঠে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম