সৌরভকে সোহেল তাজের বাসায় পৌঁছে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৩:০৯আপডেট : ২০ জুন ২০১৯, ১৪:১৮

উদ্ধারের পর ময়মনসিংহে ইফতেখার আলম সৌরভ
ময়মনসিংহ থেকে উদ্ধারের পর ইফতেখার আলম সৌরভকে তার মামা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বনানী ডিওএইচএসের বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশ সৌরভকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

সৌরভ বাসায় ফেরার পর সোহেল তাজ সাংবাদিকদের বলেন, ‘সৌরভের মানসিক এবং শারীরিক সুস্থতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শও নেওয়া হবে। সৌরভকে মানসিকভাবে কয়েক স্তরে নির্যাতন করা হয়েছে। সে মানসিকভাবে বিপর্যস্ত এবং দুর্বল। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে অপহরণ করেছিল, তা এখনও বলেনি সৌরভ। সে উদ্ধার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা।’

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমানও। উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ নিজেও। এর বেশি কিছু বলেননি তিনি।

আরও পড়ুন- 

সৌরভ মানসিকভাবে বিপর্যস্ত: সোহেল তাজ

সৌরভকে দুর্বৃত্তরা আটকে রেখেছিল: পুলিশ 

নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার

সৌরভ দেশের বাইরে থেকে কল করতে পারেন, অনুমান পুলিশের

/আরজে/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম