ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর আনা হলো বিজিবির জন্য

বেনাপোল প্রতিনিধি
২১ জুন ২০১৯, ১২:৫৩আপডেট : ২১ জুন ২০১৯, ১৩:০২

ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর আনা হলো বিজিবির জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ভারত থেকে আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কুকুরগুলোর বেনাপোল চেকপোস্টে আনা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাকি বিল্লাহ জানান, 'গত জানুয়ারি মাসে বিজিবির ৫২ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের মধ্য প্রদেশের টেকেনগুয়ালিয়ায় বিএসএফ এর ট্রেনিং সেন্টারে যায়। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির নায়েব সুবেদার মাহবুবুল আলম। প্রায় সাড়ে চার মাস প্রশিক্ষণ শেষে ওই প্রতিনিধি দল আজ বাংলাদেশে ফিরে আসে। এই দলটিই প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ভারতীয় কুকুর (ডগ স্কোয়াড) নিয়ে এসেছে। কুকুরগুলো প্রথমে যশোর বিজিবি ব্যাটালিয়নে নেওয়া হবে। পরে ঢাকার পিলখানায় বিজিবি হেডকোয়ার্টারে নেওয়া হবে।'

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা প্রশিক্ষনপ্রাপ্ত ভারতীয় কুকুর আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম