৫৩ বস্তা ভিজিডি চাল জব্দ

জামালপুর প্রতিনিধি
২২ জুন ২০১৯, ০৭:৪১আপডেট : ২২ জুন ২০১৯, ০৭:৪৮

৫৩ বস্তা ভিজিডি চাল জব্দ জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারীর ইউপি সদস্য আবুল কাশেমের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে ৫৩ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান।

ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান জানান, সরকারি খাদ্য বিভাগের বস্তায় ভরা ভিজিডি প্রকল্পের কিছু চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের বাড়িতে মজুদ করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে খাদ্য বিভাগের বস্তায় ভরা ৫৩ বস্তা ভিজিডি চাল জব্দ করা হয়। পরে চালগুলো চরপুটিমারী ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। অভিযানের পর থেকে ইউপি সদস্য আবুল কাশেম পলাতক রয়েছে।

ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বাংলা ট্রিবিউন-কে বলেন, জব্দ করা ভিজিডি-র ৫৩ বস্তা চাল কোন ইউনিয়ন পরিষদের তা নিশ্চিত হওয়া যায়নি। হয়তো চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুদ করা হয়েছিল। আবুল কাশেম পলাতক থাকায় সে কোথায় এ চাল পেয়েছে তা জানা যায়নি। তাই এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। তদন্ত করে ইউপি সদস্য আবুল কাশেমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম