৩ ঘণ্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

কুমিল্লা প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১১:৩২আপডেট : ২২ জুন ২০১৯, ১১:৪৫

কুমিল্লা ইপিজেডে আগুন কুমিল্লা ইপিজেডে বক্রম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২২ জুন) সকাল পৌনে ৮টার দিকে ইপিজেডের ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে ওই বক্রম কারখানায় আগুন লাগে। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির কোনও হিসাব পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা জানান, ‘কারখানার ভেতরে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও কোনও হতাহতের খবর আমরা পাইনি। অগ্নিকাণ্ডের ঘটনার পর কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছিল। তারপর এক এক করে সাতটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকরা কারখানায় প্রবেশের আগেই এই আগুন লাগে। তবে হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ধোঁয়া কমে আসলে আমরা ভেতরে প্রবেশ করবো। তুলা, সুতা ও বক্রমের কারণে আগুন ছড়িয়েছে। তবে আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম