রেলের সব অনিয়ম দূর করা হবে: রেলমন্ত্রী

পাবনা প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১৪:৩৮আপডেট : ২২ জুন ২০১৯, ১৫:২৪

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘রেল ব্যবস্থাকে আধুনিক করা ও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রেলওয়েতে বিদ্যমান সব অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করা হবে।’ আজ শনিবার (২২ জুন) সকালে পাবনার পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১১তম (সিপাহী) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সড়কের ওপর নির্ভরশীলতা কমিয়ে রেল, নৌ ও আকাশপথসহ সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। যে দেশ যত উন্নত, সে দেশের রেল ব্যবস্থা তত উন্নত। বিএনপি সরকার রেলকে ধ্বংসের পরিকল্পনা করেছিল। বর্তমান সরকার এর উন্নয়ন ঘটাচ্ছে। রেলের হারানো জৌলুস আমরা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি। উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চিফ কমান্ডেন্ট ফাত্তাহ ভূঞা। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম