রোহিঙ্গা শিবিরে নারী গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১৫:৫৮আপডেট : ২২ জুন ২০১৯, ১৬:০৭

টেকনাফ কক্সবাজারের টেকনাফে শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরে একদল সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে রহিমা খাতুন (৩৫) নামে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুরে টেকনাফের নয়াপাড়া শালবাগান ২৬ নম্বর শিবিরে এ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধ নারী ওই শরণার্থী শিবিরের ‘ই’ ব্লকের বাসিন্দা ছালে আহমদের স্ত্রী। স্থানীয়রা জানান, ছালে আহমদ নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা শিবির থেকে প্রায় দুই মাসে আগে শালবাগান রোহিঙ্গা শিবিরের পাহাড়ের তীরে আশ্রয় নেন। কিছুদিন আগে তার মেয়েকে সশস্ত্র সন্ত্রাসীর তুলে নেওয়া চেষ্টা চালায়। এসময় আশপাশের লোকজনসহ তারা বাধা দেন। শনিবার দুপুরে ছালে আহমদের স্ত্রী পাহাড়ে গরু বেধে দেওয়ার জন্য গেলে পুরনো বিরোধের সূত্র ধরে সশস্ত্র সন্ত্রাসী জকির আহমদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হারুনসহ বেশ কয়েকজন তার ওপর গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ রহিমা খাতুন চিৎকার করে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠান।

টেকনাফের নয়াপাড়া শালবাগান রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান রমিদা বেগম বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি কক্সবাজারের চিকিৎসাধীন অবস্থায় আছে।’ 

নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শালবাগান শিবিরে রোহিঙ্গা সশস্ত্র ডাকাত দলের গুলিতে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে কক্সবাজারে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী জকির গ্রুপের সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

আরও পড়ুন- রোহিঙ্গাদের নিয়ে বিপদে উখিয়া ও টেকনাফবাসী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম