লালমনিরহাটে পিস্তলসহ গ্রেফতার তিন, অস্ত্র মামলা দায়ের

লালমনিরহাট প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১৮:১৮আপডেট : ২২ জুন ২০১৯, ২১:১৩

গ্রেফতার

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দফতরের সংস্থাপন শাখার সহকারী পারভেজ আক্তার টপিসহ তিন ব্যক্তিকে বিদেশি চায়না পিস্তলসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শহরের বালাটারী বিএনপি কলোনি এলাকা থেকে শুক্রবার (২১ জুন) ভোরে সদর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে সদর থানার এসআই মাইনুল ইসলাম বাদী হয়ে পারভেজসহ তিন জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

গ্রেফতার অপর দুজন হলেন বালাটারী বিএনপি কলোনি এলাকার বাসিন্দা মুরাদ হোসেন আনন্দ (২২) ও শহিদুল ইসলাম (২২)।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় সদর দফতরের সংস্থাপন শাখার ডিভিশনাল পার্সোনেল অফিসার মো. আব্দুর রহমান বলেন, ‘শুক্রবার (২১-জুন) ফজরের নামাজের পর উচ্চমান সহকারী পারভেজ আক্তার টপিকে আটকের খবর পেয়ে ওসি মাহফুজ আলমের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে জানান, পিস্তল উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পারভেজসহ তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, ‘আসামিদের মধ্যে পারভেজ আক্তার টপি ও শহিদুল ইসলামকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি মুরাদ হোসেন আনন্দের বিষয়ে পরে জানানো হবে।’

উল্লেখ্য, টপির বিরুদ্ধে এর আগেও অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা রয়েছে। ২০১৪ সালের ২৭ জুলাই লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের সদর দফতরের সাংকেতিক শাখার উচ্চমান সহকারী গোলাম কিবরিয়া স্থানীয় স্টোরপাড়া জামে মসজিদে নামাজ শেষে সুরকিমিল এলাকায় বাসায় ফেরার পথে তার মাথায় পিস্তল ঠেকায় টপি। এই ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন উচ্চমান সহকারী গোলাম কিবরিয়ার স্ত্রী নাসরীন কিবরিয়া। এই অভিযোগে টপিকে একই বছরের ১ জুলাই লালমনিরহাট রেলওয়ে শ্রমিকলীগ কমিটির যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়।  

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম