সিদ্ধিরগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১৯:৫৬আপডেট : ২৫ জুন ২০১৯, ২৩:৩২

সিদ্ধিরগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আল-আমিন (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আল-আমিন সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন পারভেজ এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। দুপুরে আসামি আল-আমিনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) শহিদুল ইসলাম জানান, সোমবার সকালে ওই শিশু তার ছোট ভাইকে নিয়ে বাসার সামনে খেলা করছিল। ওই সময় পাশের বাড়ির ভাড়াটিয়া অভিযুক্ত আল-আমিন শিশুটিকে তার রুমে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে রুম থেকে বের করে দেয়। পরে বাসায় গিয়ে ওই শিশু তার দাদির কাছে ঘটনাটি খুলে বলে। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আল-আমিনকে আটক করে পুলিশে দিয়েছে।
তিনি আরও জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম