মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুর প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১৯:১০আপডেট : ২৫ জুন ২০১৯, ২০:৩১

দিনাজপুরে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রোহিঙ্গা ইস্যু নিয়ে বলেছেন, ‘মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ক্রমাগত কাজ করে যাচ্ছে। তারা (মিয়ানমার) সমস্যা সৃষ্টি করেছে, তারাই সমাধান দেবে। সীমান্তের এপারে পাঠাতে তারা (মিয়ানমার) এই গোষ্ঠিকে বাধ্য করেছে। যদিও কিছু কিছু দেশ এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে না। কিন্তু বিশ্বের অনেকেই তাদের সহযোগিতা করছে। রোহিঙ্গা নিরাপত্তা নিশ্চিতে আগামীতে অনেক কিছু করার আছে।’

আজ মঙ্গলবার (২৫ জুন) বিকালে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এসময় তার স্ত্রী মিশেল এ্যাডেলম্যান, ঢাকার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্সের প্রেস স্পেশালিস্ট রিকি সালমিনা, দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন। দিনাজপুরে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

বাংলাদেশের প্রশংসা করে রবার্ট মিলার বলেন, ‘এদেশে বর্তমানে উন্নয়নের যে অগ্রযাত্রা তা সত্যিই অভূতপূর্ব। বাংলাদেশ এক্ষেত্রে যা করেছে পৃথিবীতে খুব কম দেশ এমন উন্নয়ন করতে পেরেছে। জনশক্তি সঞ্চারিত হচ্ছে। মাত্র পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ এখন উন্নয়নের পথে এগুচ্ছে। এই উন্নয়ন কীভাবে সম্ভব হলো তা দেখতে ও বিনিয়োগ করতে আমাদের দেশ থেকে অনেক কোম্পানি এখানে আসছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের